এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

হঠাৎ চমক


সুদীপ্তা পাল


সাধারণ হতে শেখো
অসাধারণ হতে গেলে
মধ্যবিত্ত সংসার আঁতকে উঠবে।
সংসারী হতে শেখো
দয়াবান হতে গেলে
সংসার তোমায় পাগল বলবে।
কঠোর হতে শেখো
নীতিবান হতে গেলে
সংসার জ্ঞানপাপী বলবে।
নির্দয় হতে শেখো
দানশীল হয়ে পড়লে
সংসার তোমায় অলক্ষী বলবে।
মন রাখতে শেখো
সম্মান দেখাতে গেলে
সংসার তোমায় জেদী ভাববে।
ঘুষ খেতে শেখো
সততা দেখাতে গেলে
সংসার তোমায় দুর্বল বলবে।
যন্ত্র হতে শেখো
মনের খবর রাখতে গেলে
সংসার তোমায় ভনিতা বলবে।
নির্ভরশীল হতে শেখো
স্বয়ংম্বরা হতে গেলে
সংসার তোমায় ইর্ষা করবে।
ভালগুন তো কেবল দেবতাদের থাকে
তুমি তো আর মানুষ রুপী ঈশ্বর ন'ও
তাই সংসারে খাপ খাইয়ে চলতে শেখো
ন'ইলে সংসার মহাপুরুষ ভেবে ভুল করবে।।

Council members

under governing body:

council members

Chief in council : জ্যোতির্ময় মুখার্জি

Hon'ble member : সঙ্গীতা পাল

Hon'ble member : তুলি রায়

Hon'ble member : দেবব্রত মাইতি

হঠাৎ চমক


কায়া
অনুরূপা পালচৌধুরী


আয়নার আবডালে আমি
আয়নার আদলে আমি
বামে আমি      ডানে আমি
                 মাঝে
কে ও! ও কে.....???
                 নারীকায়া।
ভাজে ভাজে প্রেম
কুঁকড়ে ওঠা চুলজল:ডগা চুয়ে পরে সাদা সাদা ফোঁটা
ক্লিভেজ ভিজে নাভি মূলে
ঠান্ডা জলবিন্দু।
জলদুধে ঘোলের স্বাদ
বোঁটায় নিকষ বাদামী ভালোবাসা;
সংকুচিত সুখ বিলি কাটে
ভর কেন্দ্রে 'আ' বেগের উল্লম্ব চাপে বসে ভেংচি কাটে কায়া।
শিকারি গোসাপের নখের থাবায় শুয়ে থাকে
   আদর≠যৌনতা।
ঢেলে পরে নীল বিষ,আঙুলের  স্বাদ নোনতা--
বিষক্রিয়ায় মিশে যায় 
কার্বন-ডাই-অক্সাইডের গুঁড়ো
তুষের আগুন:দগদগে লাল ঘাঁ
জরায়ু গলে পড়ে
জল সপসপে বিছানা মোরা বাথরুম
যোনি পথে বিদীর্ণ সূর্য
পেটে অগ্নিমান্দ্য
সখের চোখে তীব্র জ্বলন,
গিলে খায় কাঁপানো স্বাদহীন ল্যাবড়া 
মোচড়ানো দুপুর,তোমার চুমু
উদগ্র লাল জিহ্বায় কামনার জল
কাঠ ফাটা তৃষ্ণা
গনগনে আঁচে ঝলসায় কাচা মাংস
শুকনো ঠোঁটে ওয়েসিস
উফস এবড়োখেবড়ো দাঁতের কামড়
বেহায়াপনার নষ্ট জলে ভাসে
যুবতিপনার স্ট্যাটিস্টিক।

হঠাৎ চমক


একস্ট্রা ম‍্যারেটাল

ঐন্দ্রিলা মহিন্তা

১.
   ইচ্ছেমতীর গাঙচিল আলোকবর্ষ অতিক্রান্ত
   অষ্টাদশী নীড় । গোলাপসিদ্ধ মজলিস
   বামাবর্তী চাপে তন্দুরী পুড়তে থাকে.....
    হাতটানে অলিখিত ভিসুভিয়াস
   প্রজননমালা গাঁথে ।

২.
  বাস্তুশাপের আলপনায় মালভূমি অতিক্রম
  জনান্তিকার উভচরী প্রপেলার
  কুচিকুচি আবেগভরা রেকাবিতে উৎসর্গীকৃত ।
  দিঘাপাথর আলতাঘোরে শেকলনামা
  রূপোলী ঘোড়ায় -- জাড্যমুখী বুলেট
  নিউটনের হাতপুতুল হয়ে ওঠে !

৩.
   বিনোদনী সূর্যাস্ত  ছটা কুড়োতে
   থাকে..... ফুটোফুটো অন্ধবেশ্যার
   পিরিচে প্রশ্বাস । বিষমবাহুর রেলচক্র
   বিচ্যুতিকোণে গতিপথের পোট্রেট আঁকে ।

৪.
    তিরূপতি বেছানো আশ্বিনী উচ্ছ্বাস
   গঙ্গাস্নানে ব্রাহ্মক্রোধ ! মজ্জামুখী গুপ্তচর
   সেওকী  কর্মবাচ্য ? দোয়াতঢালা চন্দ্রপুলি
   মহাকালের উল্কাছাদে : উদ্ভৃত্ত ফোটন ।

৫.
    সত্তরের রেনেসাঁস হাতড়ানো কুয়াশাচুম্বন
    দলাদলা নৈবেদ্য পার্বণীঘোর -- জমকালো
     টিস্যুবোনা শ্যাওলার বিপর্যস্ততা
     সত্যান্বেষী ফাগে জন্মান্তর খোঁজে.....




Governing Body

Governing Body of তরঙ্গ পরিবার


Chairman :  শাল্যদানী

Vice chairman : বিজন পণ্ডিত

Hon'ble member : রাহুল গাঙ্গুলী

Hon'ble member : প্রিয়া সেন

Hon'ble member : পার্থ প্রতিম দাস

Hon'ble member : ঐন্দ্রিলা মহিন্তা

Hon'ble member : অনিন্দ্য রায়

পিছু ফিরে


                     হঠাৎ তরঙ্গ


Whats app-এ আমার প্রিয় বন্ধু কৌস্তভ একটা গ্রুপ তৈরী করেছিল, নাম আড্ডা-গান-গল্প-আনন্দ।
সেখানে আমরা কেউ গান, কেউ গল্প, কেউ আবৃত্তি, কেউ কবিতা দেওয়া নেওয়া করতাম। ভালই ছিলাম। কিন্তু কথায় আছে না সুখে থাকতে ভূতে কিলোয়। আমাদেরও কিলোলো। কৌস্তভ, নীরবতা-ওরফে দেবদান হঠাত আমায় প্রস্তাব দিল গান-আবৃত্তি-নাটক এইগুলোকে নিয়ে seriously কিছু ভাবতে...

১০ই নভেম্বর ২০১৬: মাত্র পাঁচ জন মিলে জন্ম নিল ' তরঙ্গ '। শুধু মাত্র একটা whats app গ্রুপ। আমার প্রাণের বন্ধু বিজন সাহায্যের হাত বাড়িয়ে দিল,প্রশ্রয় দিল এবং সঙ্গেও থাকল। এক এক জন এক একটি বিভাগের দায়িত্বও নিল। গানে কৌস্তভ, নাটকে আমি এবং বিজন, আবৃত্তিতে নীরবতা এবং নাচে প্রিয়া(প্রসঙ্গত বলে রাখি এরা সকলেই প্রশিক্ষিত)। শুরু হোল প্রচার  শুরু হোল প্রসার - শুরু হোল 'তরঙ্গ'এর যাত্রা। দাদার মতো ছায়া হয়ে দাঁড়ালেন আইনজ্ঞ উকিলবাবু, আমাদের প্রিয় দেবদা। সব রকম ভাবে আইনগত সাহায্য করলেন 'তরঙ্গ' কে, তাও বিনা পারিশ্রমিকে।

১৬ই ডিসেম্বর ২০১৭: আমার জন্মদিন।সব প্রিয় বন্ধুরা মিলে বিভিন্ন বিভাগে ভাগ করলেন 'তরঙ্গ'কে এবং প্রচুর সদস্য-সদস্যাও যুক্ত করলেন।জন্মদিনের উপহার পেলুম।

১৪ই জানুয়ারী ২০১৭: তরঙ্গের Governing body তৈরী হোল।আমার মাতৃসমা লীনা আন্টি  আগেই বলেছিলেন,"রূপম, শিল্পের সব বিভাগেই যখন হাত দিলি পত্রিকা কেন বাদ যাবে?" মাথায় তখন থেকেই পত্রিকা পোকাটা ঢুকেছিল। প্রস্তাব হোল পত্রিকা বিভাগ তৈরীর,  pass হোল, পত্রিকার নাম দিলাম " এখন তরঙ্গ "। আজকের থেকেই 'তরঙ্গ'এর পত্রিকা বিভাগ"এখন তরঙ্গ"য়ের পথ চলা শুরু। সম্পাদনার গুরু-দায়িত্ব নিল নীরবতা(দেবদান),পত্রিকার প্রশাসনিক দায়িত্ব নিলেন  লীনা আন্টি, প্রধান সহসম্পাদিকা রূপে। পত্রিকার কবিতা বিভাগের দায়িত্ব নিলেন কবি রাহুল গাঙ্গুলী, প্রবন্ধে বিজন পন্ডিত, উপন্যাসে ব্রতশুদ্ধ আর গল্পে প্রিয়া সেন।

১৫ই জানুয়ারী ২০১৭: নাটকের বিভাগের মিলিত সিদ্ধান্তক্রমে তরঙ্গ এর প্রথম নাটক হিসাবে আমার লেখা একটি নাটক, চিত্রাঙ্গদা...a Concept of Gayism গৃহীত হল। ঠিক হল এই নাটকটি তরঙ্গ এর প্রথম পরিবেশনা হিসাবে মঞ্চস্থ হবে। প্রতি রবিবার রিহার্সাল  হবে ভবানীপুরে। নাটকের বিভাগের সকলে অভিনয় করবে এবং গান ও নাচের বিভাগ সাহায্য করবে।

১৮ই জানুয়ারী, ২০১৭ : Digital জগতে পা রাখলো তরঙ্গ তার নিজস্ব facebook pege এর মধ্য দিয়ে।

দুই বাংলা মিলেমিশে এক হয়ে  গেল "এখন তরঙ্গ "তে এসে। সম্পাদকেরা ঠিক করলেন প্রথম বারের থিম হবে #নি:স্ব#।
২৬শে জানুয়ারী ২০১৭: মাত্র 10 দিনের প্রচেষ্টায় আজ প্রকাশ পেয়ে গেল " এখন তরঙ্গ "। কৃতিত্ব লেখক-লেখিকা-কবিদের কৃতিত্ব সম্পাদকমন্ডলীর, সফলতার দায় আপনাদের-মানে সুধী পাঠক পাঠিকাদের।

আজ বলতে পারি গর্ব করে "তরঙ্গ পরিবার"এমন একটা পরিবার যার নিজস্ব নাচ,গান,নাটক,আবৃত্তি এবং সাহিত্য চর্চার জন্য পত্রিকা এবং প্রস্তাবিত সিনেমা বিভাগ----সব বিভাগ নিয়ে একাই স্বয়ংসম্পূর্ণ।।
এবার লক্ষ্য তরঙ্গ কে নিয়ে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া।

আমাদের দু'চোখে স্বপ্ন অনেক,
আপনাদের সঙ্গে নিয়ে অনেক দূর যাওয়ার। তাই আপনারা আমাদের
সাথে থাকুন,পাশে থাকুন, সহযোগীতার হাত বাড়িয়ে দিন।
                                                                                                                                   
                                                                                                                             
                                                                                                                               ধন্যবাদান্তে

                                               শাল‍্যদানী                                                                         
                                                                                                                      Founder & Chairman
                                                                                                                                    তরঙ্গ

'এখন তরঙ্গ' (পত্রিকা বিভাগ)

'এখন তরঙ্গ' (ষষ্ঠ সংখ্যা) পড়তে ক্লিক করুন এখানে >>> ['এখন তরঙ্গ' (ষষ্ঠ সংখ্যা) pdf]



'এখন তরঙ্গ' (পত্রিকা বিভাগ)

'এখন তরঙ্গ' (পঞ্চম সংখ্যা) পড়তে ক্লিক করুন এখানে >>> ['এখন তরঙ্গ' (পঞ্চম সংখ‍্যা) pdf]

'এখন তরঙ্গ' (পত্রিকা বিভাগ)

'এখন তরঙ্গ' (চতুর্থ সংখ্যা) পড়তে ক্লিক করুন এখানে >>> ['এখন তরঙ্গ' (চতুর্থ সংখ্যা) pdf]

'এখন তরঙ্গ' (পত্রিকা বিভাগ)

'এখন তরঙ্গ' (তৃতীয় সংখ্যা) পড়তে ক্লিক করুন এখানে >>> ['এখন তরঙ্গ' (তৃতীয় সংখ্যা) pdf]

'এখন তরঙ্গ' (পত্রিকা বিভাগ)

'এখন তরঙ্গ' (দ্বিতীয় সংখ্যা) পড়তে ক্লিক করুন এখানে >>> ['এখন তরঙ্গ' (দ্বিতীয় সংখ্যা) pdf]

'এখন তরঙ্গ' (পত্রিকা বিভাগ)

'এখন তরঙ্গ' (প্রথম সংখ্যা) পড়তে ক্লিক করুন এখানে >>> এখন তরঙ্গ (প্রথম সংখ্যা) pdf

বিশেষ ঘোষণা


এখন তরঙ্গ সপ্তম সংখ‍্যার জন্য লেখা আহ্বান

লেখা পাঠান ekhontaranga@yahoo.com


Previous activities