এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনুপ বৈরাগী


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


মন তাসা

১
থ্রবিং হার্ট

দিলরুবার আঁচলে বাঁধা
তারকাটা নিলয় : কাঁটা(গো)লাপ
টুপ চুপ  লাব ডুব
                 লাভ ডুব
                          ডুব_

২
স্পাডা

সিকল্ এর পায়ে শিকল নুপুর
খর তর
      তর বারি
              বারি  ধারা
                         ধারা  গোল

৩

কহিনুর

রম্বসের কোনে কাটে ফলক দেহ
সাঁঝ ঘর
        ঘর কাঁচ
               কাঁচ গুঁড়ো
                       গুঁড়ো ঘুন

৪
চিরতন

তিনপাতা পোড়া নুরিতন
মধু মেহ
      মেহ নত
               নত মাথা
                      মাথা  কাটা

৫

তাসের ছাউনি থেকে ঝরঝুরো ঘাম
রতন ঘটি জলে ভাসমান
মেহগনি মুগুরে ফুটোফুটি দুপুর ধুলো
বাসি চাঁদ রুবারু
কাঁচা মেঝে গড়াগড়ি ঊনত্রিশ ফোঁটা...


অনুপ বৈরাগী
দক্ষিণ বারাসত
দক্ষিণ ২৪ পরগণা

No comments:

Post a Comment